Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ ফরিদপুরে পদ্মার পানি কমেছে, বেড়েছে দুর্ভোগ
পদ্মা বিভাগীয় সংবাদ

ফরিদপুরে পদ্মার পানি কমেছে, বেড়েছে দুর্ভোগ

By Shamim RezaAug 26, 2021, 6:21 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত দুইদিনে পদ্মা নদীর পানি ৮ সেন্টিমিটার কমে এখন তা বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে।

এদিকে, বন্যার পানি কমতে থাকায় ফরিদপুরের সদর উপজেলার দুটি ইউনিয়নে পদ্মা এবং সদরপুর উপজেলার চারটি ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র আকার ধারণ করছে। বর্তমানে বন্যায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদের নিম্নাঞ্চলের বেশির ভাগ গ্রাম প্লাবিত রয়েছে।

এছাড়া সদরপুরের চর নাসিরপুর, ঢেউখালী, চর মানাইর, আকটেরচর ইউনিয়নের অর্ধশত গ্রাম ও চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা, চরভদ্রাসন সদর, চরহরিরামপুরের শতাধিক গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে। বন্যার পানিতে বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে খাবার পানি সংকট দেখা দিয়েছে। এছাড়া পশু খাবারের সংকট চলছে।

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। নতুন করে বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। ডিক্রিরচর ইউনিয়নের শুকোর আলী মৃধার ডাঙ্গি, নাজির বিশ্বাসের ডাঙ্গি গ্রামের বেশকিছু বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে এসব এলাকার মসজিদ, মাদ্রাসা ও বসতভিটাসহ বহু স্থাপনা। প্রতিদিন ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন পার করছে নদীর তীরবর্তী মানুষরা।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, তার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখনো প্লাবিত রয়েছে। বন্যার চেয়ে তার ইউনিয়নের মানুষের মধ্যে নদী ভাঙনের আতঙ্ক বিরাজ করছে।

নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, তার ইউনিয়নের বেশির ভাগ গ্রাম নিমজ্জিত রয়েছে। অসহায় মানুষের মাঝে অল্পকিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp