
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ওসি এসএম তুহিন আলী জানান, এ ঘটনায় মামলার পর পুলিশ তিন আসামিকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সদরপুর ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের পরিমল দাস নামে এক ব্যক্তি সদরপুর থানায় এই মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের তিনজন হলেন, ওই গ্রামের রাম কর্মকার, লক্ষণ কর্মকার ও সুশান্ত কর্মকার।
মামলায় অভিযোগে বলা হয়, ব্রাহ্মন্দী গ্রামের গোপাল দাসের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার রাতে গোপাল দাসের ওপর এসিড নিক্ষেপ করা হয়।
পরে গোপালের চাচা পরিমল দাস মামলা করেন। পরিমল বলেন, দগ্ধ হয়েছেন গোপাল দাস (৩৫), তার ভাই বাপন দাস (২৮) ও ভাতিজা তপন দাস (৩০)। তাদের ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



