Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর ফসল ঠেকাতে আলোর ফাঁদ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

ফসল ঠেকাতে আলোর ফাঁদ

By rskaligonjnewsOctober 9, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দিনের আলো শেষে যখন চারদিকে অন্ধকার নেমে আসে ঠিক তখন ফসলের মাঠে জ্বলে উঠে আলো। আর এ আলোর আকর্ষণে উড়ে আসে ক্ষতিকর সব পোকামাকড়। তারপর আলোর নিচে পেতে রাখা ডিটারজেন্ট ভর্তি পানির পাত্রে পড়ে প্রাণ হারায়। এতে দমন হচ্ছে ক্ষতিকর পোকামাকড়। একই সঙ্গে কমেছে কীটনাশকের ব্যবহার।

ফসল ঠেকাতে আলোর ফাঁদ

Advertisement

পরিবেশের ওপর প্রভাব না ফেলে কষ্টের ফসল নিরাপদে ঘরে তোলার জন্য ব্যবহৃত এ পদ্ধতিকে বলা হয় ‘আলোর ফাঁদ’। কোনও রকম কীটনাশক ব্যবহার করতে হয় না বলে পরিবেশের ওপর পড়ে না বাড়তি চাপ। এতে অর্থনৈতিকভাবেও লাভবান হবেন কৃষক।

ক্ষতিকর এসব পোকামাকড় দমনে নানান রকম উপকরণ থাকলেও সেগুলো সব সময় কাজে আসে না। কিন্তু আলোর ফাঁদ শতভাগ নিরাপদ এবং কার্যকর হওয়ায় কৃষক বেশ লাভবান হবেন বলে মনে করছেন স্থানীয়রা।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোরো ধান রক্ষায় সব ব্লকেই আলোর ফাঁদ বসিয়ে ক্ষতিকর পোকামাকড় চিহ্নিত করণ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।

দুর্বাটি এলাকার কৃষক মো. আফজাল হোসেন বলেন, আমরা কষ্ট করে ধানের বীজ রোপণ করতাম। নানা রকম কীটনাশক ব্যবহার করেও তেমন কোনো উপকার পাওয়া যেত না। পাশাপাশি অনেক বেশি খরচ হতো। আলোর ফাঁদ ব্যবহার করলে টাকা খরচ হচ্ছে না। তাই এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আশা করি ভালো ফলাফল আসবে।

শাহাদাৎ হোসেন নামের অপর এক কৃষক বলেন, প্রতি বছর কীটনাশকের জন্য অনেক টাকা খরচ করতে হয়। এবার কৃষি অফিস থেকে কীভাবে আলোর ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা চিহ্নিত‎‎‎ করতে হয় তা শিখিয়ে দিয়েছে। এ পদ্ধতি ব্যবহারে পোকামাকড় সহজেই ধ্বংস করা যাবে বলে আশা করছি।

বাঙ্গাল হাওলা এলাকার কৃষাণী জসলিন গমেজ বলেন, কৃষি অফিস থেকে আলোর ফাঁদের মাধ্যমে কীভাবে পোকা চিহ্নিত করে তা নিধন করতে হয় তার পরামর্শ দেওয়া হয়েছে। আমি পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এভাবে পোকার হাত থেকে ফসল রক্ষা করে অধিক ফলনের আশা করছি আমরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, ক্ষতিকর পোকামাকড় থেকে ফসল রক্ষায় উপজেলার সব ব্লকের কৃষকদের আমরা হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছি। এ পদ্ধতির সঠিক ব্যবহার করা গেলে কৃষক লাভবান হবে। একই সঙ্গে আমাদের প্রকৃতিও বেঁচে যাবে। কীটনাশক ব্যবহারের মাত্রা কমে যাওয়ার ফলে উপকারী পোকামাকড়গুলো বেঁচে যাবে। আশা করছি এ বছর লক্ষ্য মাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।

গাজীপুরে নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পে স্বপ্নের বীজ বুনছেন তারা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa