Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ফাঁকা ঢাকায় রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি
Bangladesh breaking news জাতীয়

ফাঁকা ঢাকায় রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি

By Tarek Hasanমার্চ 21, 20262 Mins Read

ঈদ ঘিরে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। সড়কে গণপরিবহনের চাপ যেমন নেই, মানুষের চলাচলও অনেকটাই সীমিত। তবে ঈদের দিন সকাল থেকে ঢাকার ফাঁকা সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা। যাত্রীদের কাছে ভাড়াও হাঁকানো হচ্ছে বেশি।

রিকশা-সিএনজি

Advertisement

ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেট, শ্যামলী, গাবতলী, কল্যাণপুর টেকনিক্যালসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়কে রিকশা ও সিএনজির আধিক্য। যাত্রীবাহী বাসের সংখ্যা কম। যাত্রীদের অনেকে বাস না পেয়ে রিকশায় চলে গন্তব্যে যাচ্ছেন। তাদের আজ ভাড়াও গুনতে হচ্ছে বেশি।

ঢাকার প্রধান সড়ক, সংযোগ সড়ক এমনকি ব্যস্ত মোড়গুলোতেও সকাল থেকে যানবাহনের কোনো জট দেখা যায়নি। লোকাল বাসের সংখ্যাও খুব কম। অনেকটা সময় পর পর দু-একটি বাস আসছে। বিভিন্ন মোড়ে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এতে কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে।

শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় রিকশাচালক আল আমিনের সঙ্গে। তার বাড়ি মুন্সিগঞ্জ। পরিবারের অন্যরা গ্রামে ঈদ করলেও তিনি কিছু টাকা বাড়তি উপার্জনের আশায় রয়ে গেছেন ঢাকায়। চালাচ্ছেন গাড়ি।

কথা হলে আল আমিন বলেন, প্রতিবছর ঈদের দুদিন পর বাড়ি যাই। ঈদের সময় রিকশা চালিয়ে কিছু টাকা বেশি পাই। এছাড়া ঈদের পর বাড়িতে গেলে আরামে যাওয়া যায়।

আরও পড়ুনঃ

এনসিপির দুই নেতাকে শোকজ

টেকনিক্যাল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন শামসুল হক। তিনি বলেন, ১১ নম্বর যাবো কবর জিয়ারত করতে। ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছিনা। রিকশা দিয়ে ভেঙে ভেঙে যাবো কি না, ভাবছি।

সূত্র: দেশ টিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সামান্থা

‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন সামান্থা

জুন 17, 2026
চিকিৎসক ডা. নাফিসা তাবাসসুম

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

জুন 17, 2026
PM

‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
Latest News
সামান্থা

‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন সামান্থা

চিকিৎসক ডা. নাফিসা তাবাসসুম

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

PM

‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

বজ্রসহ ঝড়ের আশঙ্কা

৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরকে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa