Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটলে সহিংসতার ঘটনায় পদত্যাগ করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দুই কর্মী। পদত্যাগের পরিকল্পনা করছেন হোয়াইট হাউসের আরও কয়েকজন কর্মকর্তাও।

সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এতথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির দু্ই সহযোগী পদত্যাগ করেছেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েনসহ আরও কয়েকজন পদত্যাগ করবেন বলে চিন্তাভাবনা করছেন।

রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবন দখলের চেষ্টা করলে পদত্যাগ করেন ফার্স্টলেডির চিফ অব স্টাফ স্টেফাইন গ্রিসাম। হোয়াইট হাউস সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেতাও পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে হোয়াইট হাউসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভের মুখে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল ভবন। বিক্ষোভ ঠেকাতে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে অবরুদ্ধ করা হয় ভবন। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.