
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বোঝা যাচ্ছে না। কিছু জায়গায় পানির উচ্চতা বাসার ছাদ পর্যন্ত উঠেছে। বহু গাছপালা উপড়ে গেছে ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা দপ্ততরের কর্মকর্তা লুইসিতো মেনডোজা বলেন, আমরা এখনো ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা করছি। তবে ঝড়ের প্রভাব ছিল মারাত্মক। এমনকি এক জায়গায় ঘরবাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। আমাদের নিজস্ব কর্মীরাও ঝড়ে ভেঙে পড়া গ্লাসের আঘাত পেয়েছে। বাতাসের তীব্রতায় বহু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।
সূত্র: এএফপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



