আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও মালয়েশিয়ায় অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশ দুটির সরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের কারণে তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই টিউশন ফি মওকুফ করা হয়েছে। খবর আনাদোলু ও মালয়েশিয়ান ইনসাইটের।

ফিলিস্তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন মালয়েশিয়া-তুরস্ক, মওকুফ করলো টিউশন ফি

গত বৃহস্পতিবার গাজা থেকে আগত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করে একটি আদেশ জারি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আদেশে বলা হয়েছে, তুরস্কে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজার শিক্ষার্থীদের এই বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাজার সব ফিলিস্তিনি শিক্ষার্থী এই ‍সুবিধা পাবেন।

তুরস্কে অধ্যয়নরত অধিকাংশ ফিলিস্তিনি শিক্ষার্থীর খরচ তাদের পরিবারই দিয়ে থাকে। কিন্তু গাজা যুদ্ধের কারণে এখন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন। তাদের কাছে পরিবারের মানুষ টাকা-পয়সা পাঠাতে পারছেন না। এ জন্য তুর্কি সরকার তাদের দায়িত্ব গ্রহণ করেছে।

অন্যদিকে মালয়েশিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীর টিউশন ফি অবিলম্বে এক বছরের জন্য মওকুফ করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন। একই সঙ্গে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করবে বলেও জানান তিনি। এ ছাড়া তাদের আগামী বছরের জন্য মাসিক হারে ভাতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে সরকার।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও মালয়েশিয়া। গাজায় যুদ্ধ বন্ধ করতে দুই দেশই জোর চেষ্টা অব্যাহত রেখেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.