Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে মহামারী করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক ধ্বংস করেছে ইসরায়েলের সেনারা। এছাড়া, ক্লিনিকের চার কর্মীকে আটক করেছে তারা।

বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে প্রথমে সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়।

এছাড়া, ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে।

অস্থায়ী এ ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান এলাকায় করোনাভাইরাস পরীক্ষার সরঞ্জামাদির তীব্র ঘাটতি রয়েছে। এরই মধ্যে ওই এলাকায় ৪০ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় আশংকা করা হচ্ছে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.