আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলার পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হতাহতের খবর জানানো হয়নি।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাফাহ শহরে ইসরায়েলি বিমান থেকে পরপর ১০টি বিমান হামলা চালানো হয়েছে।
বিমান হামলায় শহরটির কিছু বাড়ি ও পানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে, হামাস মাটির নিচে সুড়ঙ্গ (টানেল) নির্মাণ করে সেখানে অস্ত্র তৈরি করছিল। সেসব জায়গা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে বলেও জানায় ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


