
ইমাদ জানায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ট্রাম্পের প্রতি ঘৃণা থেকেই এমন ডিজাইনের জুতা করছেন তিনি।
জুতা ব্যবসায়ী ইমাদ হাজ মুহাম্মদ বলেন, আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার জিনিস হলো জুতা। তাই ডোনাল্ড ট্রাম্পের নাম এই জুতার ওপর লিখেছি। এটা করেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে। এসব জুতার দাম পড়ে প্রায় ৬৫ ডলার।
সাধারণ ফিলিস্তিনিদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে এই জুতা। জুতো ব্যাবহারকারী একজন জানান, আমরা প্রতিটা কাজের মাধ্যমে আমাদের অধিকার এবং ঘৃণার বিষয়ে জানান দেই। জুতায় ট্রাম্পের নাম লেখার বিষয়টিও তেমন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



