Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ফুটবল খেলা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬
Bangladesh breaking news ঢাকা বিভাগীয় সংবাদ

ফুটবল খেলা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

By Tarek HasanNovember 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষ হয়।

ফুটবল খেলা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনিবাসদী, কল্যান্দী, সালমদী ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা ছিল গতকাল সোমবার। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। এ উপলক্ষে সকাল থেকে শ্রীনিবাসদী মাঠ এলাকায় সাজসাজ রব বিরাজ করছিল। বিকাল ৩টার দিকে ফাইনাল খেলা শুরু হলে শ্রীনিবাসদী মাঠ দর্শকের কানায় কানায় ভরে যায়। নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে শ্রীনিবাসদী একাদশ সালমদীর জালে এক গোল প্রবেশ করে। এতে এক গোলে এগিয়ে যায় শ্রীনিবাসদী। এরপর সালমদীর সমর্থকদের কয়েকজন দর্শক মাঠের প্রবেশ করে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়ায়। কল্যান্দী গ্রামের স্বেচ্ছাসেবক দল সালমদীর সমর্থকদের মাঠের বাইরে যাওয়ার কথা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

এ ঘটনায় মুহুর্তের মধ্যে সালমদীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সামলদীর সমর্থকরা মাঠের ভেতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এ খবর পৌঁছালে তাদের লোকজন দেশিয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন (৩৮), শামিম মিয়া (৪৫), শাহেনশাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেনসহ (৩০) অন্তত ১৬ জন আহত হন। এদের মধ্যে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে: রিজওয়ানা হাসান

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ করেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa