Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, ‘অলমোস্ট ডান’, বললেন প্রধানমন্ত্রী
Bangladesh breaking news খেলাধুলা জাতীয়

ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, ‘অলমোস্ট ডান’, বললেন প্রধানমন্ত্রী

By Tarek HasanMarch 30, 20262 Mins Read

ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। আজ (সোমবার) সকালে নিজ কার্যালয়ে ক্রীড়াভাতা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াভাতা, ক্রীড়া কার্ড প্রদানের পাশাপাশি গত এক বছরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আনা ক্রীড়াবিদদের আর্থিকভাবে পুরস্কৃতও করেছেন সরকার প্রধান।

ফুটসাল মাঠ

Advertisement

বিভিন্ন খেলার জাতীয় দলের খেলোয়াড়রা প্রতি মাসে ১ লাখ করে টাকা পাবেন। প্রথম ধাপে আজ ১২৯ জন ক্রীড়া কার্ড পেয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে ৫০০ জন ক্রীড়াবিদকে এর আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। ক্রীড়াভাতা প্রদানের পাশাপাশি গত এক বছরে আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগত স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ জয়ীদের তিন, দুই ও এক লাখ এবং দলগত পর্যায়ে দুই, দেড় ও এক লাখ টাকা প্রদান করা হয়েছে আজ।

ফুটসাল মাঠ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাত ধরে বাংলাদেশ দুই বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তার অধিনায়কত্বেই বাংলাদেশ সাফ ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক মুহূর্তে আজকের অনুষ্ঠানে সাবিনা তার অনুভূতি প্রকাশ করেন। একটি স্ক্রিপ্ট নিয়ে তিনি বক্তৃতা দিতে যান। তখন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নিজ থেকেই অনুভূতি প্রকাশ করতে বলেন। এরপর সাবিনা নিজের মতো করেই বলতে থাকেন।

নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা আজকের অনুষ্ঠান ও এমন উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনুভূতি প্রকাশের এক পর্যায়ে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে দাবি করেন, ‘অনেক স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। ফুটসাল প্রথমবার খেলতে গিয়েছিলাম, আমরা ভালো ফলাফল করেছি। বাংলাদেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নাই, আমাদের জন্য মাঠের ব্যবস্থা করেন।’

সাবিনার এই দাবির পরই প্রধানমন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলাপ করেন। অধিনায়কের বক্তব্য শেষ হতেই তারেক রহমান বলেন, ‘সাবিনা, সাবিনা তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়া শুরু করেছি। মোটামুটিভাবে শেষ হয়ে আসছে কাজটা। মেয়েরা যেন প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে সেটা মাঠ মোটামুটি সিলেকশন হয়েছে। অলমোস্ট ডান।’

আরও পড়ুনঃ

কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্সের দাপুটে জয়

আজকের অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেটসহ অনেক খেলার অনেক খেলোয়াড়, সংগঠক এসেছিলেন। তাদের প্রতি সাবিনা বলেন, ‘যে সকল ক্রীড়া ফেডারেশনের সদস্যরা রয়েছেন তাদের প্রতি অনুরোধ খেলোয়াড়দের প্রতি খেয়াল রাখবেন। আমরা খেলোয়াড়রা আরও বেশি সাফল্য এনে দিতে পারব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa