Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ফেনী নদীতে ধরা পড়েছে দুই কেজির বেশি ওজনের ৫০টি ইলিশ
বিভাগীয় সংবাদ

ফেনী নদীতে ধরা পড়েছে দুই কেজির বেশি ওজনের ৫০টি ইলিশ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 16, 2022Updated:August 16, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলায় বড় ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এবার জেলেদের জালে দুই কেজির বেশি ওজনের ৫০টি ইলিশ ধরা পড়েছে। গতকাল রোববার বিকেলের দিকে স্থানীয় জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। ওজন করে দেখা গেছে, ৫০টি ইলিশের মধ্যে ২০টির ওজন ২ কেজি ২৫০ গ্রাম করে। অন্য ৩০টির ওজন প্রায় দুই কেজি করে। এর আগে গত শুক্রবার জেলেদের জালে আড়াই ও দুই কেজি ওজনের ৩০টি ইলিশ ধরা পড়ে।

ফেনী নদীতে ধরা পড়েছে দুই কেজির বেশি ওজনের ৫০টি ইলিশ

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে জেলেদের তিনটি জালে একই সময়ের মধ্যে ছোট-বড় আরও প্রায় ২০০ কেজি ইলিশ ধরা পড়েছে। সব মিলিয়ে গতকাল প্রায় ৭ মণ ২৫ কেজি ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলাম করলে স্থানীয় চার ব্যবসায়ী যৌথভাবে এগুলো ৩ লাখ ৩৫ হাজার ৩০০ টাকায় কিনে নেন। পরে আবার মাছগুলো বাজারে আনলে ৩ লাখ ৭০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় জেলেরা বলেন, উপজেলার চরখোন্দকার ও আদর্শগ্রাম এলাকার জেলে আবুল হাশেম, জয়নাল আবেদীন, সফি উল্যাহ, মো. হানিফসহ ২০ থেকে ২৫ জন জেলে তিনটি ট্রলার নিয়ে গতকাল সকালে ইলিশ ধরতে যান। তাঁরা বড় ফেনী নদীর শেষ প্রান্তে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলে বসে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানি কমতে থাকায় জেলেরা জাল টেনে ট্রলারে তুলে নেন। ট্রলারে জাল তুলতেই সবাই দেখতে পান, সেখানে বড় বড় ইলিশ ধরা পড়েছে।

Advertisement

জেলে জয়নাল আবেদীন বলেন, বিকালে নদী থেকে ফিরে তাঁরা মাছগুলো বিক্রির জন্য স্থানীয় আড়তে যান। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে নেয়ামত উল্যাহ, আবদুল মান্নানসহ চার ব্যবসায়ী যৌথভাবে তাঁদের সব কটি ইলিশ ৩ লাখ ৩৫ হাজার ৩০০ টাকায় কিনে নেন।

ঘনিয়ে আসছে মহাপ্রলয়, যার উৎপত্তি ঘটবে আকাশে!

 

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa