
এদিকে, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বর্ষণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দুই উপজেলায় মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। চলতি মাসের শুরুতে মুহুরী নদীর ১১ টি স্থানে ভেঙ্গে যাওয়া বাঁধ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। ফলে, দুই উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, পৌরসভায় পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে, পৌর প্রশাসক মাঠে কাজও করছেন। এছাড়া ফুলগাজী পশুরামে ত্রাণ দেয়া অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



