জুমবাংলা ডেস্ক: চলতি শীত মৌসুমে ফেনীতে ২৪ হাজার ৫৫২টি কম্বল বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দ হতে ২২ হাজার ৬০০টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ কার্যের আওতায় ১ হাজার ৯৫২টি কম্বল বিতরণ করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন।

Advertisement
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, প্রধানমন্ত্রীর উপহার শীতার্তদের মাঝে বিতরণ চলছে। শহরের রেলস্টেশন এবং মহিপাল ওভার ব্রীজের নিচে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এ বিতরণ প্রক্রিয়া জেলা জুড়ে চলছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



