Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 19, 20212 Mins Read

সড়ক

Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কের ছাগলনাইয়ার শুভপুর বাড়িয়াপুল এর পাশে আজ বেলা ১১টায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হচ্ছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মো: আরিফুর রহমান, ছাগলনাইয়া শুভপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের গোফরান মিয়ার স্ত্রী হাজেরা বেগম, একই ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের কাজী শাহীদুল ইসলাম (৬০), টাঙ্গাইলের সখীপুরের আমতলীর নুরুল ইসলাম (৫৫)। এরমধ্যে নুরুল ইসলাম ও হাজেরা বেগম ঘটনাস্থলে মারা যান। নিহত নুরুল ইসলাম করেরহাট বন বিভাগে কর্মরত ছিলেন। নিহত আরিফ চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: সাইফুর রহমান জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। আজ সকাল ১১ টার দিকে ফেনীর ছাগলনাইয়া থেকে করেরহাট এর উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানা পুলিশ জানান,, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ছাগলনাইয়ার শুভপুর বাড়িয়াপুল এর পাশে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। এছাড়াও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, আরিফ ও কাজী শাহীদুল ইসলামকে হাসপাতালে আনা হলে তাদের মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে। আশংকাজনক অবস্থায় আহত দুইজনের মধ্যে সিএনজি অটোরিকশা চালক আইয়ুবকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে পশ্চিম ছাগলনাইয়ার ছালেহ আহাম্মদের ছেলে। অপর আহত আবদুল মালেক (২৮) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa