Advertisement

নিজস্ব প্রতিকেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রেসক্লারের নতুন নির্বাচিত কমিটি গঠন করা হয়।

আড়াইহাজার থানা প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ।অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্ধীতায় ফের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার উপজেলা সংবাদদাতা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই উপজেলার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মজিবুর রহমান।এ নিয়ে তাঁরা টানা তৃতীয়বারের মতো সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেন।

সম্মেলনে নতুন কমিটির নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দৈনিক বংলাদেশ টুডের মোহাম্মদ শাহজাহান কবির, সহ সভাপতি দৈনিক ইনকিলাবের মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের বাদল আহম্মেদ ও দৈনিক আমাদের সময়ের শাহাজাহান সিরাজ , সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশের মো. জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক জনতার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের সোলায়মান হাসান, দপ্তর সম্পাদক সাপ্তাহিক আমাদের আড়াইহাজারের মোহাম্মদ জাহিদুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন দৈনিক নয়াদিগন্তের রশিদ আহম্মেদ হাজারী, বিজয় টিভির মোস্তফা কামাল, দৈনিক দেশের আলোর মনিরুজ্জামান সরকার, দৈনিক ভোরের দর্পনের মোহাম্মদ জাকির হোসেন।

সম্মেলনে দৈনিক সমকালের সফুর উদ্দীন প্রভাত ও দৈনিক যায়যায়দিনের রফিকুল ইসলাম রানাসহ স্থানীয় ১০ জন বিশিষ্ট সাংবাদিককে নতুন কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google