cycholon_kiyar_copy

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার। এর জেরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ভারতের কর্ণাটক ও গোয়া রাজ্যসহ এর আশপাশের এলাকায়। দেশটির আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আগামী ২৬ ঘণ্টার মধ্যে যেকোনো সময় এটি আঘাত হানতে পারে।

আজ শনিবার ইন্ডিয়া টাইমসসহ ভারতের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব সাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কিয়ার নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোঙ্কণ অঞ্চল, গোয়া, কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারি বৃষ্টি হবে ওডিশা, আসাম, মেঘালয়েও। তবে ভারতীয় উপকূলে কিয়ারের আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ওই গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরির দক্ষিণ থেকে ২০০ কিলোমিটার এবং ৩১০ কিলোমিটার পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মুম্বাইয়ে অবস্থান করবে। আগামী পাঁচ দিনের মধ্যে এটি পশ্চিম-উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, গভীর নিম্নচাপটি ২৬ ঘণ্টার মধ্যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে আশার কথা সেটি ভারতীয় উপকূলের দিকে আসবে না।

এর আগে গত বৃহস্পতিবারই প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করে পর্যটকদের ২৭ অক্টোবর পর্যন্ত গোয়াকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল জাতীয় আবহাওয়া অধিদপ্তর। গোয়ার পাশাপাশি কর্নাটকেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.