আন্তর্জাতিক ডেস্ক : চীনের অব্যাহত হুশিয়ারি সত্ত্বেও স্বায়ত্তশাসন, গণতন্ত্র ও আটক সহযোদ্ধাদের মুক্তির দাবিতে ফের রাজপথে নেমেছে হংকংয়ের হাজার হাজার মানুষ।

Advertisement
গ্রেফতারের হুমকি উপেক্ষা করেই শনিবার শহরের প্রধান প্রধান রাস্তাসহ একটি বড় সুড়ঙ্গপথ আটকে দেয় বিক্ষোভকারীরা। এদিন আবারও হংকংয়ের চীন-সমর্থিত নেতা ক্যারি লামের পদত্যাগ চেয়ে আওয়াজ তোলে তারা।

কিন্তু এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। অন্যদিকে চীনপন্থীরাও এদিন রাজপথে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের হাতেও ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।
বিবিসি জানিয়েছে, বিরোধীরা রোববার আরও বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করেছে। সোমবার শহরজুড়ে অবরোধ পালন করবে তারা। বিক্ষোভের মধ্যে দু’দিন আগেই তিন মিনিটের দাঙ্গাবিরোধী মহড়ার ভিডিও প্রকাশ করে হংকংয়ে চীনে পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)।

বিশ্লেষকরা ওই ভিডিওকে স্বায়ত্তশাসিত অঞ্চলটির গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদেরকে বেইজিংয়ের শাসানো চেষ্টা বলে মনে করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google