আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে আবারো হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছে। খবর দ্য জেরুজালেম পোস্টের।

Advertisement
খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদির আন্তর্জাতিক আবহা বিমান বন্দরে মঙ্গলবার ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ৯ জন বেসামরিক লোক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

বিমানবন্দরে হামলায় আহতদের ৮ জন সৌদি এবং একজন ভারতের বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টা নাগাদ এ হামলার ঘটনা ঘটেছে বলে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর একজন মুখপাত্র জানান।

ইত্তেফাক/এসআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google