
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ‘অঞ্জন দাস’ নামের ফেসবুক আইডি থেকে একটি গ্রুপ কমেন্টস বক্সে মহানবী মুহাম্মদকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন অঞ্জন দাস, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, অঞ্জন দাসকে আদালতে প্রেরণ করা হবে। তবে, এ সংক্রান্ত তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



