জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পূর্বাঞ্চলীয় কোলমার শহরের একটি মসজিদে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে কোলমার গ্র্যান্ড মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, এটি গাড়ি হামলা নাকি আত্মঘাতী হামলা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলায় মসজিদে প্রবেশের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ছাড়া কেউ হতাহত হয়নি।
ভিডিওতে দেখা যায়, মসজিদে প্রবেশের দরজায় আঘাত হানা প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে এটি মসজিদের ভেতরে ঢুকতে ব্যর্থ হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই এলাকা ঘিরে ফেলে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে এবং ঘাড়ে ছুরিকাহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে চালক নিজেই ঘাড়ে ছুরি চালিয়েছে নাকি অন্য কেউ ছুরিকাঘাত করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ওই চালককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসন বার্তা সংস্থা এএফপিকে জানায়, রাত ৮টার সামান্য আগে এক ব্যক্তি প্রাইভেটকার নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রবেশ পথে আঘাত করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তারা বলেন, এ ঘটনায় চালক ছাড়া অন্য কেউ হতাহত হয়নি। চালককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.