জুমবাংলা ডেস্ক: অমর একুশে বইমেলা আপাতত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তবে করোনা পরিস্থিতির উন্নতিসাপেক্ষে পরবর্তীকালে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২২-এর পরিচালনা কমিটির তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শনার্থীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন এবং রাত ৯টায় মেলার আলোক বাতি বন্ধ করে দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা বেলা ১১টা এবং ২১ ফেব্রুয়ারি মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাতে একই সময়ে শেষ হবে।

কে এম খালিদ বলেন, এবার বইমেলায় দৃষ্টিনন্দন শিশু কর্নার স্থাপন করা হবে। তা ছাড়া বইমেলায় যাতে কেউ পাইরেটেড বই বিক্রি করতে না পারে, সে জন্য এ-সংক্রান্ত একটি টাস্কফোর্স সক্রিয় থাকবে।

Advertisement

তিনি বলেন, করোনার কারণে প্রকাশকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য বাংলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির সচিব (যুগ্ম সচিব) এ এইচ এম লোকমান, অমর একুশে বইমেলা ২০২২ পরিচালনা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, বইমেলা পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ।

এবারের বইমেলায় প্রতিদিন এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। বিগত বছরগুলোতে বইমেলা শুরু হয় বিকেল ৩টায়। তবে এবার বইমেলা এক ঘণ্টা আগে দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

জেনে নিন আল্লাহু আকবার (اللَّهُ أَكْبَرُ) অর্থ কী?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.