
২০২১-২২ অর্থ বছরের জন্য গমে এক বিঘা করে ১০ হাজার কৃষককে (১৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি) ভূট্টা ১০ হাজার কৃষক (২ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি – ১০ কেজি এমওপি), সরিষার জন্য ১৩ হাজার কৃষককে ১৩ হাজার বিঘার জন্য (১ কেজি বীজ), সূর্যমুখি চাষে ২ হাজার কৃষককে ৭০০ গ্রাম বীজ, শীতকালিন পেঁয়াজে ১০০০ কৃষককে আধা কেজি বীজ, ৫০০ জন কৃষককে মসুর ডালের জন্য ৪ কেজি বীজ দেয়া হয়েছে।
রবি সফল মুগ ডালের জন্য জনপ্রতি ৪ কেজি করে বীজ আগামী জানুয়ারি মাসে দেয়া হবে। অর্থের অংকে রবি ফসলের জন্য প্রায় ৩ কোট ৯৫ লাখ ২৬ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
ইতোমধ্যে জেলায় ৪৮ হাজার বিঘা হাইব্রিড বোরোর জন্য জন্য ২ কেটি ২১ লাখ ৭৬ হাজার টাকার বীজ, সার ও ২০ হাজার জন কৃষককে উফশী বোরোর জন্য ১ লাখ ১৫ হাজার টাকার সার ও বীজ বিতরণের কাজ সম্পন্ন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
হাইব্রিড বোরোর জন্য একজন কৃষক পাচ্ছেন ১০ কেজি বীজ ও একজন কৃষক উফশী বোরোর জন্য পেয়েছেন ৫ কেজি করে ডিএপি ২০ কেজি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি বীজ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



