
জানা যায়, আদমদীঘি সান্তাহার এলাকায় ১৪ টির অধিক আবাসিক বোর্ডিং রয়েছে। এখানকার অধিকাংশ বোর্ডিংয়ের কোন বৈধ কাগজপত্র নেই। কতিপয় আবাসিক বোর্ডিংয়ের মালিক ও ম্যানেজার পুলিশ ও কিছু রাজনৈতিক ব্যক্তির সাথে সখ্যতা গড়ে তুলে বোডিংয়ে যৌনকর্মী সরবারহ করে দেহ ব্যবসার পাশাপাশি জুয়ার আসর চালিয়ে আসছিল।
আদমদীঘি থানা পুলিশ গত ১৬ জানুয়ারী থেকে অদ্যবদি পলাশ, মুন, শুভ, সাফিনসহ কয়েকটি বোডিংয়ে অভিযান চালিয়ে বোডিং ম্যানেজার ও যৌনকর্মিসহ ৪৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণসহ অনেককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হলেও কোন ভাবেই থামানো যাচ্ছেনা সান্তাহারের কিছু বোর্ডিংয়ে দেহ ব্যবসা ও জুয়া খেলার আসর।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, সান্তাহারে বোর্ডিং অনৈতিক কাজ বন্ধে সকল প্রকার আইন প্রয়োগ অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



