জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার অংশ হিসেবে বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহীদ খোকন পার্কে চারদিনের বইমেলার উদ্বোধন করা হয়েছে।

Advertisement
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। মেলায় ৪০টি বিভিন্ন বইয়ের স্টল স্থান পেয়েছে। এতে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে বেশ কিছু বই স্থান পেয়েছে। বঙ্গবন্ধুকে জানবার জন্য স্কুলের শিক্ষার্থীসহ স্টলে বই কিনতে ভিড় করে সাধারণ মানুষ। মেলার আয়োজক কমিটি মনে করেন শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় এ দিন আরো বেশি ভিড় হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



