ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করার দায়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। এ সময় ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী।

জানা গেছে, শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর র‌্যাব সদস্যরা শিমলা বাজারে আনিছুর রহমানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে র‌্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করে।

আটকরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানান, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে ক্রয় করে মজুত করেছেন তারা।

র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, আটক দুইজনসহ ডিলারের নামে মামলা করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.