Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করায় শিক্ষার্থী লাঞ্চিত
বিভাগীয় সংবাদ রাজশাহী

বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করায় শিক্ষার্থী লাঞ্চিত

By Shamim Rezaজানুয়ারি 31, 20204 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করায় এক শিক্ষার্থীর গানের ডায়েরি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম এমপির সফরসঙ্গী ও বিএনপি নেতা লতিফুর রহমান ওরফে বিলাস সর্দারের বিরুদ্ধে।

গত সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার মুশরিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবীন-বরণ ও বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এদিকে, মঞ্চে ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ঘটনার সঙ্গে যুক্ত ধরমপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে লতিফুর রহমান বিলাস সর্দার, আজিজুর রহমান সাহজাহানের ছেলে সাহবাজ ও বাহাদুরগঞ্জ গ্রামের মুলতান আলী আইভির ছেলে আসলাম বেগকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

জানা যায়, সোমবার ভোলাহাট উপজেলার মুশরীভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবীন-বরণ ও বিদায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন শুরু করে। এ সময় ওই ছাত্রী ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি গাইতে থাকে। একপর্যায়ে এমপির সফরসঙ্গী বিলাস সরদার মঞ্চে উঠে তার গানের ডায়েরিটি কেড়ে স্টেজের বাইরে ছুড়ে ফেলে এবং তার মাইক্রোফোনটি কেড়ে নেয়। এ সময় মেয়েটি হতভম্ভ হয়ে দাঁড়িয়ে থাকলে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। পরে আবার ইসরাত জাহানকে ওই গানটি পরিবেশন করানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন বরণ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য বিএনপি’র নেতা আমিনুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় এমপি আমিনুল ইসলাম স্কুলের একটি ঘর পরিদর্শন করছিলেন। এসময় তার অনুসারীরাও তার সঙ্গে অবস্থান করছিল। ইসরাত জাহান গানটি শুরু করা মাত্র বিলাস সর্দার দ্বিতীয় তলা থেকে মঞ্চে এসে গান গাইতে বাধা দেয়, প্লেস্ট্যান্ডে থাকা ডায়েরি নিয়ে ছুড়ে ফেলে দেয় এবং মাইক্রোফোনটি কেড়ে নেয়।

দলদলি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন বলেন, ‘এই ঘটনা ন্যক্কারজনক। আমরা এর নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে সংসদ সদস্য আমিনুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বিলাস ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, ফেসবুক খুঁজে দেখুন তাহলে প্রমাণ পাবেন। তার বাবা বিএনপি করে। আমি বিলাসকে চিনিও না। আমি ঘটনার বিষয়টি জানি না, আমি খাওয়া-দাওয়ার পর সেখান থেকে চলে আসি। পরে রাত ১০টার দিকে আমি বিষয়টি জানতে পেরেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো একেবারে মিথ্যা। আমিও চাই আপনারা সত্যটা বের করুন।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাঈদ জামান আনন্দ বলেন, বিলাস সর্দার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে কখনো কোনদিন জড়িত ছিল না। এমপি আমিনুল যে কথা বলেছেন সেটা মিথ্যা। নিজেকে বাঁচানোর জন্য বলে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আসগার আলীর বলেন, ‘বিষয়টি দুঃখজনক। এই ঘটনাটি যে ঘটিয়েছে তার কঠোর শাস্তি চাই প্রতিষ্ঠান প্রধান হিসেবে। আর যেন কোন প্রতিষ্ঠান এরকমের ঘটনা না ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলাহাট উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে সংসদ সদস্য আমিনুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু। তিনি বলেন, উপজেলার মুশরিভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের নবীন-বরন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে এক ছাত্রী বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়ার এক পর্যায়ে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা এবং ছাত্রীর গানের ডায়েরীটি ছুড়ে ফেলে দেয়া হয়। একপর্যায়ে জোর করে ওই ছাত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে সাংসদ আমিনুলকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি জাতির পিতাকে অবমাননা করার অপরাধে এমপি’র দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী শাহ।

ভোলাহাট থানার ওসি নাসিরুদ্দিন মন্ডল বলেন, ‘এ ঘটনায় ভোলাহাট থানায় ওই শিক্ষার্থীর বাবা লাল মোহাম্মদ নারী ও শিশু নির্যাতন আইনে এবং ভোলাহাট থানা পুলিশের এসআই রাজু আহম্মেদ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত বিলাস সরদারসহ তিন জনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।’

তার বাড়িতে থেকে একটি বিদেশী পিস্তুল উদ্ধার করা হয়। আর তার বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
Latest News
প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa