Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা শহরে ভাস্কর্যের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড আব্দুস সালাম পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড বাদরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি।

এসময় আরো উপস্থিত জেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম সুমন, জেলা যুবলীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, জেলা যুবলীগের সদস্য মিঠু রায়, জেলা যুবলীগের সদস্য এ্যাড সাদিকুল ইসলাম সোহা, জেলা যুবলীগের সদস্য সৌমিত সরকার মনা, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা,পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।
এসময় বক্ত্যরা ভাস্কর্যের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবী জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.