Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : শেখ ফজিলাতুন নেছা ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

চুমকি বলেন, বাংলাদেশের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছাড়া কখনোই সম্ভব নয়। তিনি শত প্রতিকূলতায় জাতির জনকের পাশে থেকে এদেশের মানুষের স্বাধীকার, ভোট ও ভাতের অধিকারের সংগ্রামে সহযোগীতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা এইচএম আবুবকর চৌধুরী, মো. মাজেদুল ইসলাম সেলিম, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষনার্থীদের মাঝে ৬টি সেলাই মেশিন ও চারা গাছ বিতরণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google