Advertisement
জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে দুই ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে এফবি শঙ্খদীপ ও এফবি স্বর্ণতারা নামের দুটি ভারতীয় ট্রলার, ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও জাল-দড়ি।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুই ট্রলারসহ ওই ভারতীয় জেলেদের আটক করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহলদান কালে বাংলাদেশ জলসীমার ১০.২ নটিক্যাল মাইল ভেতরে অনুপ্রবেশ করে শিকারের সময় ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে। আটক এ সকল জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। আটককৃত জেলেদের শুক্রবার সন্ধ্যায় ট্রলার ও মাছসহ মোংলা থানায় হস্থান্তর করেছে কোস্টগার্ড। আটককৃতদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।

এর আগে গত ১ ডিসেম্বর ভোর রাতে একই এলাকা থেকে কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা ১৭ ভারতীয় জেলে ও ২২ ডিসেম্বর বিসিজিএস অপরাজেয় বাংলা ১৬ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করেছে। এ পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ শিকারের অপরাধে ৪ ট্রলারসহ মোট ৬১ জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.