
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে গতকাল সোমবার (৩ মার্চ) এক ঘোষণাপত্র জারি করেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশকে গণতান্ত্রিক, সহিষ্ণুতা, বহুত্ববাদীতা ও আধুনিক দেশের বৈশ্বিক উদাহরণ বলে মনে করে, তাদের বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
ওই ঘোষণায় আরো বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলায় পরিণত হচ্ছে।’
ঘোষণায় আরও বলা হয়, ওয়াশিংটন ডিসির সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্রে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।
১৭ মার্চ উপলক্ষে বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



