Advertisement
জুমবাংলা ডেস্ক : শিক্ষক সংকট মেটাতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অফিসে এনটিআরসিএ চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএ-কেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, দেশের সব শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসিএর সক্ষমতা বৃদ্ধি করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন মন্ত্রী।

শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরসিএর প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‌’যে ভয়টাই ছিলো, মেট্রোতে সেটাই আজ দেখলাম’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.