টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা মো. খালিদুল ইসলাম (৩০) এবং তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। দুপুরে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে শাহদারীপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।
এ সময় খালিদুল ইসলামের বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিতে আগুন লেগে যায়। এতে তার শার্টও পুড়ে যায়। দুগ্ধ হন বাবা খালিদুল ইসলাম ও তার ও মেয়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে মৃত্যু অবস্থায় নিয়ে আসা হয়। বাবা ও মেয়ের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে একই সময়ে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



