Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বড় দুঃসংবাদ পেল বিজেপি
আন্তর্জাতিক ওপার বাংলা

বড় দুঃসংবাদ পেল বিজেপি

By Shamim RezaDecember 23, 20192 Mins Read

বড় দুঃসংবাদ পেল বিজেপি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডেও ক্ষমতা হারাল কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরল কংগ্রেস, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোট। মুখ্যমন্ত্রী হচ্ছেন জেএমএমের নেতা হেমন্ত সরেন।

বিতর্কিত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ড অ্যাক্ট (সিএএ) তথা নাগরিকত্ব আইন ও নাগরিক নিবন্ধনপঞ্জি (এনআরসি) নিয়ে ভারতজুড়ে সরকারবিরোধী প্রবল বিক্ষোভের মধ্যে বিজেপির এই পরাজয় ও কংগ্রেসের জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর এনডিটিভির।

এই ফলকে বিজেপির এনআরসির বিরুদ্ধেও বড় আঘাত হিসেবে দেখছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা।

এর আগে গত এক বছরে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভার নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বিজেপি।

৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যটির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে তিন ধাপের ভোট হয় বিজেপি সরকারের নতুন নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই।

দুই সপ্তাহ আগে রাতারাতিই পাস করা হয় নাগরিকত্ব আইনটি। এনআরসির মতো এই আইনটিকেও মুসলিমবিরোধী বলে অভিহিত করে দেশটির সংখ্যালঘু মুসলিম ও সমাজের প্রগতিশীল অংশ। আইনটি পাস হওয়ার পরই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ।

ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ এই বিক্ষোভে পুলিশের গুলিতে ভারতজুড়ে অন্তত ২৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

২০০০ সালে গঠিত এই রাজ্য গত মাসেই ২০ বছরে পা দিয়েছে। এটি রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন। নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষাগুলোর বেশির ভাগই এবার বিজেপির থেকে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকেই এগিয়ে রেখেছিল। বিক্ষোভের মধ্যেই সোমবার সকালে ভোটগণনা শুরু হয় এবং ঘোষণা করা হয় ফল।

এনডিটিভির সর্বশেষ ফলাফল অনুযায়ী, ৪৮টি আসন পেয়েছে বিরোধী ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেসের জোট। বিজেপির ঝোলায় মাত্র ২৩টি। রাজ্যে বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গড়তে প্রয়োজন ৪১টি। নির্বাচনে স্থানীয় ইস্যুগুলো প্রাধান্য পেলেও বিজেপির পরাজয় দলটির নীতিগত অবস্থানের কারণেই বলে মনে করা হচ্ছে।

এদিন ফলাফল স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গায় জোট শিবিরের উল্লাসের ছবি দেখা গেছে। কোথাও জেএমএম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টিমুখও শুরু হয়ে যায়। আবার কোথাও বাজি ফোটাতে শুরু করেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা। কংগ্রেস জোটের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি।

পরাজয় স্বীকার করে নিয়েছেন ঝাড়খন্ডের বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাস। পরাজয় মেনে নিয়েছেন কেন্দ্রীয় বিজেপিও। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র বিজয় শংকর শাস্ত্রী বলেছেন, ‘ঝাড়খন্ডের ফলাফল আমাদের কাছে অপ্রত্যাশিত। বিজেপি ৬৫ আসনে জয় আশা করেছিল।’

শংকর আরও বলেন, ‘উন্নয়নের বিষয়টি আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হয়েছি।’

ঝাড়খন্ডে লোকসভার আসনসংখ্যা ১৪। গত লোকসভা নির্বাচনে বিজেপি ১১ আসনে জয় পায়। দলের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘জনতার ম্যানডেটকে স্বাগত জানাচ্ছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa