নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় বড় ভাই বরকত আলীর বাড়ির পশ্চিম পাশের বাঁশবাগান থেকে ছোট ভাই ব্যবসায়ী জামাল উদ্দিনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ

Advertisement

বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন কাপাসিয়া উপজেলার চারবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, মঙ্গলবার সকালে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন জামাল উদ্দিন। রাত হয়ে গেলেও তার স্বামী বাড়িতে ফিরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয় মেম্বারকে জানালে দুই দিন অপেক্ষা করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। জামাল উদ্দিন কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীনের মামা।

তিনি বলেন, আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ নেই। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমাদের সুখের সংসার। কারা কেন আমার স্বামীকে হত্যা করে মরদেহ বাঁশবাগানের মধ্যে ফেলে রেখেছে তা জানি না।

নিহতের ছেলে কলেজ শিক্ষার্থী নাহিদ হাসান শুভ (২১) বলেন, আমি গ্রাম পাহারায় ছিলাম। ভোরে গ্রাম পাহারা শেষে বাড়িতে এসে আর বাবাকে পাইনি।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পেটে ও বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে দাগ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরে গুলিবিদ্ধ কলেজছাত্রের চিকিৎসায় অর্থসংকট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google