Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বন্দরনগরী মারিউপোল দখলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন
আন্তর্জাতিক

বন্দরনগরী মারিউপোল দখলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

By জুমবাংলা নিউজ ডেস্কApril 22, 2022Updated:April 22, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই মাস অবরুদ্ধ রাখার পর অবশেষে ইউক্রেনের কৌশলগত মারিউপোল শহর দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় সংঘর্ষে রুশ সেনারা বিজয়ী হয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মারিউপোল ‘মুক্ত’ করেছে। খবর পার্সটুডে’র।

বন্দরনগরী মারিউপোল দখলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

Advertisement
গতকাল (বৃহস্পতিবার) ক্রেমলিনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে এ ঘোষণা দেন পুতিন। মারিউপোল শহরের প্রায় পুরো অংশ রুশ সেনারা দখল করে নিলেও নগরীর দুর্গসম একটি বিশাল স্টিল কারখানার নিয়ন্ত্রণ এখনও গ্রহণ করতে পারেনি। ‘আজভস্টাল’ নামের ওই বিশাল কারখানায় অবস্থান নিয়ে এখনও ইউক্রেনের অজ্ঞাত সংখ্যক সেনা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিন ওই কারখানায় আর অভিযান না চালানোর নির্দেশ দিয়েছেন।

তিনি তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেন, “ওই শিল্প অঞ্চলে অভিযান চালানোকে আমি প্রয়োজন মনে করছি না। আমি আপনাকে এটি বাতিল করার নির্দেশ দিচ্ছে।” তিনি বলেন, ওই এলাকাকে বরং এমনভাবে অবরোধ করে রাখুন যাতে সেখান থেকে একটি মাছিও পালাতে না পারে।

ইউরোপের সবচেয়ে বড় স্টিল কারাখানা আজভস্টলের আয়তন প্রায় ১১ বর্গকিলোমিটার। এখানে বিশাল বিশাল ভবন ছাড়াও ভূগর্ভস্থ বহু বাঙ্কার ও টানেল রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী শোইগু ধারনা করছেন আজভস্টালে ইউক্রেনের প্রায় দুই হাজার সেনা ও যোদ্ধা অবস্থান করছে। পুতিন তাদেরকে অস্ত্র সমর্পনের সুযোগ খোলা রাখার নির্দেশ দিয়ে বলেছেন, তারা আত্মসমর্পন করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa