Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বাড়ির ভেতর থেকে হঠাত করেই পঁচা-দুর্গন্ধ আসতে শুরু করলে এলাকার কাউন্সিলরের নির্দেশনা সেই বাড়ি পরিস্কার করতে গেলেই মিললো মাথার খুলি, মানুষের হাড়! এছাড়া বাড়ির চাল থেকে উদ্ধার হয়েছে ২টি মাথার খুলি। এ ঘটনা ঘটেছে ভারতের শিলিগুড়ির সুভাষপল্লিতে।

এই বাড়ির মালিক ছিলেন খোকা চক্রবর্তী ও তার স্ত্রী। তবে ১৫ বছর আগে তাদের মৃত্যু হয়। ওই একই বাড়িতে বাবা, মায়ের সঙ্গে থাকতেন তাদের ভাগ্নে ভিক্টর চক্রবর্তী। ভিক্টর পেশায় বেসরকারি নিরাপত্তারক্ষী। এলাকাবাসীর বক্তব্য, বেশ কিছুদিন আগে ভিক্টরের বাবা-মায়েরও মৃত্যু হয়। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ভিক্টর। এরপরই এ দিন বাড়ির ভিতর থেকে উদ্ধার হল খুলি, হাড়গোড়। তবে এত মানুষের হাড়-খুলি কোথা থেকে এল তা নিয়ে আতংকিত এলাকাবাসীও।

যদিও এদিকে ঘটনার পর থেকেই পলাতক ভিক্টর চক্রবর্তী। উদ্ধার হওয়া খুলি, হাড়গোড় নিয়ে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে পলাতক ভিক্টর চক্রবর্তীর খোঁজ। এলাকাবাসীর বক্তব্য, মা-বাবার মৃত্যুর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ভিক্টর। বাড়িতেও সেভাবে আসে না।

এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথা থেকে কীভাবে বাড়ির ভিতর এই খুলি, হাড়গোড় এল? উঠছে প্রশ্ন। মামা-মামীর মৃত্যু হয়েছে বহু বছর আগেই। বাবা, মায়ের মৃত্যু পরেও শ্মশানে দেহ দাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর তদন্তকারী অফিসাররা মনে করছেন ভিক্টর সম্ভবত তন্ত্র সাধনা করতেন। কিন্তু তাহলেও প্রশ্ন উঠছে এই দেহাংশ কার?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.