Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বন্ধুর গর্ভধারণের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠলেন মহিলা, তারপর যা ঘটল
আন্তর্জাতিক

বন্ধুর গর্ভধারণের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠলেন মহিলা, তারপর যা ঘটল

By Shamim RezaFebruary 24, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আমাদের জীবনে বন্ধুদের স্থান কিন্তু সবসময়েই বিশেষ হয়। বন্ধুর জীবনে খুশির উপলক্ষ্য এলে আমাদেরও আনন্দ হয়। কিন্তু এমন পরিস্থিতিতে যদি কোনও বন্ধু আমাদের কাছে মিথ্যে বলে বা কিছু গোপন করে, তাহলে সেটা খুবই দুঃখজনক। সম্প্রতি, আমেরিকান এক মহিলার সঙ্গে এমনই এক ঘটনা ঘটেছে।

গর্ভধারণের

Advertisement

দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার বাসিন্দা ২০ বছর বয়সী হেলেনা রিডবার্গ সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তিনি একটি চমকপ্রদ কথা বলেছেন। হেলেনাকে ইউটিউবে ১৩ হাজারেরও বেশি মানুষ ফলো করেন। আমরা যে ভিডিওটির কথা বলছি তা তিনি ২০১৩ সালে শেয়ার করেছিলেন, তবে এটি এতটাই মর্মান্তিক যে আজও এর ভিউয়ের সংখ্যা বেড়েই চলেছে।

হেলেনা বলেছিলেন যে তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু সাশা (নাম পরিবর্তিত) একবার হঠাৎ তাঁকে বলেছিলেন যে তিনি গর্ভবতী। এ কথা শুনে খুশিতে লাফিয়ে উঠেন হেলেনা। সাশা জানিয়েছিলেন, তিনি এক পুত্রসন্তানের মা হতে চলেছেন। হেলেনা সিদ্ধান্ত নেন যে তিনি বন্ধুর সন্তানপ্রসব উপলক্ষ্যে একটি পার্টি দেবেন।

কিন্তু এত কিছুর পরেও অদ্ভুত ঘটনা ঘটল গর্ভাবস্থার ৩২তম সপ্তাহে অর্থাৎ অষ্টম মাসে। হঠাৎই সাশার প্রসব বেদনা উঠে যায়। নির্ধারিত সময়ের ৮ সপ্তাহ আগে যখন তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন হেলেনা তখনও সন্দেহ করেনি। কিন্তু সন্দেহ দেখা দিতে শুরু করে যখন হঠাৎ হেলেনা জানতে পারলেন যে সাশা ৩২ সপ্তাহে সন্তানের জন্ম দিয়েছেন এবং দুই দিন পরে তাঁকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ভিডিওতে বলেছেন, এটি অসম্ভব ঘটনা যে কাউকে এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া হয় প্রসবের পরে। এর পর হেলেনা বন্ধুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাশা দেখা করতে অস্বীকার করেছিলেন।

Youtube video

ঠিক ওই সময় থেকেই হেলেনার সন্দেহ শুরু হয়। তিনি সাশার গর্ভাবস্থার দুটি ছবি দেখেছিলেন। এর পর তিনি হাসপাতালে খোঁজ নিয়ে জানেন, গত দুই সপ্তাহে সাশা নামের কোনও নারী ভর্তি হয়েছেন কি না। ওই হাসপাতাল জানিয়েছে, ওই নামের কোনও মহিলাকে ভর্তি করা হয়নি। হেলেনা তখন লক্ষ্য করেন যে সাশা তাঁকে সব জায়গা থেকে ব্লক করেছেন এবং তার পর কিছু সময় পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। ভিডিওতে হেলেনা বলেছেন যে তিনি শেষ অবধি জানতে পারেননি যে সাশা গর্ভাবস্থার বিষয়ে মিথ্যা বলেছেন না কি তাঁর সন্তানের সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটেছে!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa