জুমবাংলা ডেস্ক : দেশের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ডা. শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
বন্যাদুর্গত এলাকায় যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই দাঁড়াই।’
তিনি আরো বলেন, মহান রাব্বুল আলামীনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানান। রহমতের ওসিলা হিসেবে পরিবর্তন করে দেন।
জামায়াতের আমির লিখেছেন, হে আল্লাহ! আসমানকে আপনি মেহেরবানী করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদেরকে এ বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমাদের ওপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
সবশেষে তিনি লিখেছেন, ‘আমার বিপন্ন ভাই-বোনদের কাছে আমি যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।’
সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান আজহারীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



