Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে ইব্রাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ইসলামপুরে ডুবে জিয়া ফারাজী (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে শিশুর মৃত্যু হয়। নিহত ইব্রাহিম চর পাকেরদহের গোদা শিমুলিয়া গ্রামের আইনুল হকের ছেলে।

একইদিন সকালে উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামে যুবক নিখোঁজ হয়। নিখোঁজ জিয়া ফারাজী সদর ইউনিয়নের কাঁচিহারা গ্রামের সুরাফ ফারাজীর ছেলে।

নিহত শিশু ইব্রাহিমের বাবা আইনুল জানান, দুপুরে পরিবারের অগোচরে ইব্রাহিম বাড়ির উঠানে খেলতে খেলতে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল সাড়ে তিনটার দিকে মৃতদেহ ভেসে উঠে পার্শ্ববর্তী একটি কবরস্থানের বেড়ার সাথে আটকে থাকে। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নং ইউপি সদস্য মোহাম্মাদ গোলাম হোসেন।

অন্যদিকে, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে সকালে বন্যার পানিতে একটি বাঁশ ভেসে যাচ্ছিল। পানিতে নেমে বাঁশটি ধরার সাথে সাথে ডুবে যায় জিয়া ফারাজী। এরপর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের ইসলামপুর স্টেশন কর্মকর্তা মো. খায়রুল আলম সন্ধ্যায় জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায় দুই সদস্য বিশিষ্ট ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ যুবকে এখনো খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.