আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণে বন্যা হচ্ছে ভারতের কর্নাটকে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স চালককে সহায়তা করে আলোচনা এসেছে ১২ বছরের শিশু ভেঙ্কটেশ। পানির স্রোতের মাধ্যমে রাস্তা চেনা কঠিন হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। পাশেই খেলছিল ভেঙ্কটেশ। চালক সাহায্য চাইতেই রাজি হয় সে।

Advertisement
এমন সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য ভেঙ্কটেশকে পুরস্কৃত করা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট তার হাতে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। ভেঙ্কটেশ স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



