
শালীরা জুতা লুকিয়েছে বলে হবু জামাই তাদের গালিগালাজ করেছে, চোর বলে অপমান করেছে এমনকী থাপ্পড়ও মেরেছে এমনটা আগে শোনা যায়নি। দিল্লির ২২ বছরের যুবক বিবেক কুমার বিয়ে করতে গিয়েছিলেন মুজফফরনগরে।
বরযাত্রীসহ বর পৌঁছতেই শালীরা জুতো লুকিয়ে মজা শুরু করে। এতেই তিনি ভয়ানক ক্ষেপে গিয়ে মেয়ের বাড়ির সদস্যদের গালিগালাজ করেন। চোর বলে অপমান করেন। শুধু তাই নয়, কথা কাটাকাটির সময় একমহিলার গায়ে হাতও তোলেন।
এরপরই সেখানে এসে হাজির হন কনে। পুরো ঘটনাটি শুনে তিনি হবু বরকে বলেন পণের ১০ লাখ টাকা ফিরিয়ে বরযাত্রী নিয়ে এক্ষুণি যেন বিদায় নেয়।
যদিও বর কিছুতেই বিয়ের আসর ছেড়ে যেতে চাইছিল না। মেয়ের সম্মতিতে তার বাড়ির লোকেরাই ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তার আগে অবশ্য পণের ১০ লাখ টাকার থেকে কিছুটা আদায় করে নেন। বিয়েবাড়িতে উপস্থিত বাকি অতিথিদের তারা যথাযথ আপ্যায়নও করে।
এরপর মুজাফফরনগর থানায় দুই পরিবারের পক্ষে একটি অভিযোগ দায়ের হয়। যদিও পাড়ার অনেক মাতব্বর মেয়েকে বিয়েতে রাজি করানোর চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন এমন গুণ্ডাকে তিনি বিয়ে করতে রাজি নন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



