Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবেলায় ৫০৯ আশ্রয়কেন্দ্রসহ ব্যাপক প্রস্তুতি
জাতীয় বিভাগীয় সংবাদ

বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবেলায় ৫০৯ আশ্রয়কেন্দ্রসহ ব্যাপক প্রস্তুতি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 9, 2019Updated:November 9, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বরগুনায় ৫০৯টি আশ্রয়কেন্দ্রসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্র ছাড়াও ইতিমধ্যেই ৮টি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৪২টি মেডিক্যাল টিম ও ১০ হাজার স্বেচ্ছাসেবককেও প্রস্তুত করা হয়েছে।

বরগুনা

Advertisement

বরগুনা জেলা প্রশাসক মেস্তাইন বিল্লাহ জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে ট্রলারগুলো তীরে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে কয়েক শ ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরেছে। বেড়িবাঁধের বাইরের লোকজনকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বরগুনা জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। চলছে দফায় দফায় সভা।

জেলা জুড়ে বর্ষণ চলছে। সরকারের পাশাপাশি এনজিওগুলো দুর্য়োগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে। আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো খুলে রাখা হয়েছে। সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ জানিয়েছেন,বরগুনায় ৩৪১টি সাইক্লোন শেল্টারসহ ৫০৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেখানে ৫ লক্ষাধিক লোক আশ্রয় নিতে পারবে। জেলায় তাদের ৬ হাজার ৩৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে রয়েছেন। পর্যাপ্ত খাবার মজুদ আছে।

বরগুনার কমিউনিটি রেডিও লোকবেতার ২৪ ঘন্টা সম্প্রচার চালাচ্ছে-জানিয়েছেন স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম জানিয়েছেন, জেলার ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝূকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার মামুনুর রশিদ জানিয়েছেন, বরগুনা থেকে সকল রুটের নৌচলাচল বন্ধ রয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বেশীর ভাগ ট্রলারই পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছে। বঙ্গোপসাগরে যারা ছিলো, তারাও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে এসেছে।

আজ শনিবার সন্ধ্যায় খুলনা উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিভিন্ন প্রচার মাধ্যমে বরগুনাকে অন্যতম ঝুঁকিপূর্র্ণ উল্লেখ করায় স্থানীয় লোকজন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa