Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বরগুনায় চরের ১৮৮ পরিবার পেলো বিদ্যুৎ সংযোগ
জাতীয় বিভাগীয় সংবাদ

বরগুনায় চরের ১৮৮ পরিবার পেলো বিদ্যুৎ সংযোগ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 25, 2021Updated:March 25, 20212 Mins Read

বরগুনায় চরের ১৮৮ পরিবার পেলো বিদ্যুৎ সংযোগ

Advertisement

জুমবাংলা ডেস্ক: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর মাঝেরচরে ১৮৮টি পরিবারের জন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যার পরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে চর কাকচিড়া মাঝেরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মো. জাবির হোসেন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সূর্য নারায়ণ ভৌমিক, মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যানন্দ কুন্ডু প্রমুখ।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী চানিয়েছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে বিষখালী নদীর তলদেশে এক কিলোমিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মাঝেরচরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হয়েছে। এ বিশেষ ব্যবস্থায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ লাইনটি নির্মাণে খরচ হয়েছে ২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। এতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চর কাকচিড়া ও বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালীর এলাকার এ মাঝেরচরে ১৮৮টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। আরও ৩৩টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

পাথরঘাটা সাব জোনাল অফিসের এজিএম ইকবাল মাহদী জানান, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নে এ বিষখালী নদীর মাঝে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

ওই মাঝেরচরের বাসিন্দা ও বিদ্যুৎ সংযোগ পাওয়া পরিবারগুলো জানায়, নদীর মাঝে বিচ্ছিন্ন এ চরে ঘরে ঘরে বিদ্যুৎ পাবো তা চিন্তাও করিনি। এখন বিদ্যুতের আলোতে এ চর আলোকিত হয়ে উঠবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ। আল্লাহ তাঁকে দীর্ঘজীবী করুন; এ দোয়া করি।

বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিষখালীর নদীর তলদেশ দিয়ে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করতে পেরে চরবাসীর সঙ্গে আমরাও আনন্দিত। তাই এ স্বাধীনতা দিবসে বিদ্যুতের আলোতে আলোকিত হল মাঝেরচর। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026

Latest News

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa