আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে বছরের প্রথম তুষারপাত হয়েছে বুধবার। এদিন বিস্তীর্ণ এলাকা বরফের চাদরে ঢেকে যায়। বরফে ঢাকা পড়ে টাইগার হিলও। খবর হিন্দুস্তান টাইমসের।

বরফের চাদরে দার্জিলিং

Advertisement

এদিন দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট, টাইগার হিল, ঘুম, জোড়বাংলো, সুখিয়া পোখারি, আলুবাড়ির মতো জায়গায় প্রবল তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সিকিমেও।

দার্জিলিংয়ের উঁচু এলাকা এবং সিকিমে যে তুষারপাত হতে পারে, সে বিষয়ে আগেই পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী, বুধবার ভোরের দিক থেকেই তুষারপাত শুরু হয়। সাদা আস্তরণে ঢেকে যায় জোড়বাংলো, সুখিয়া পোখারি, টাইগার হিল, ঘুমের বিস্তীর্ণ অংশ।

বরফ জমে গেছে টয় ট্রেনের লাইনে। ঘুম, টাইগার হিলের মতো এলাকার রাস্তায় তুষারের পুরু আস্তরণ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এলাকা সান্দাকফুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে নেমে গেছে। দার্জিলিং শহরে তাপমাত্রা ঠেকেছে সাত ডিগ্রি সেলসিয়াসে।

প্রচণ্ড শীতে ঠান্ডা হাত-পা গরম রাখার সহজ উপায়

জোড়বাংলোর এক বাসিন্দা বলেন, ‘টাইগার হিলে শীতে তো হামেশাই তুষারপাত হয়। কিন্তু বুধবার সকালে প্রবল তুষারপাত হয়েছে। পুরো টাইগার হিল এলাকা বরফের চাদরে ঢেকে গেছে।’

প্রবল তুষারপাত এবং হাড়কাঁপানো ঠান্ডা উপভোগ করতে পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে। তুষারপাতের খবর পেয়ে অনেকেই টাইগার হিলের উদ্দেশে রওনা দেন।

উত্তেজনার সঙ্গে তেমনই এক নারী বলেন, ‘অনেকবার পাহাড়ে এসেছি। কিন্তু এবারের মতো কখনও দেখিনি।’ দার্জিলিংয়ের মতো বুধবার সকালে সিকিমেও প্রবল তুষারপাত হয়েছে। লাচুঙের বিস্তীর্ণ অংশ বরফের সাদা চাদরে ঢেকে গেছে।

এই সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা

স্থানীয় এক বাসিন্দা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া ঠিকঠাক ছিল। কিন্তু তারপর আচমকা আবহাওয়ার পরিবর্তন হয়। তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। এর জেরে বুধবার ভোর থেকেই প্রবল তুষারপাত শুরু হয়। পর্যটকদের আনাগোনা আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেছেন ওই ব্যক্তি। বরফে ঢেকেছে নাথু লা, ইয়ামথাঙের মতো এলাকাও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.