Advertisement

জুমবাংলা ডেস্ক : বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে একটি পোশাকের দোকান ও একটি চাইনিজ রেস্টুরেন্টের তালা ভেঙে মালামাল লুটপাটের মামলা দায়ের করা হয়েছে।

রোববার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা দায়ের করেন বরিশাল ফ্যাশন হাউজ ও দ্য কিচেন চাইনিজের মালিক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কেএম শহিদুল্লাহ।

আদালতের বিচারক মাসুম বিল্লাহ মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর লাইন রোডে একটি তিনতলা ভবনে বরিশাল ফ্যাশন হাউস ও দ্য কিচেন চাইনিজ অবস্থিত। লকডাউনের কারণে প্রতিষ্ঠান দুইটি তালাবদ্ধ ছিল। গত ১২ মে রাতে দুইটি প্রতিষ্ঠানেরই তালা ভেঙে বরিশাল ফ্যাশন হাউসের ২০ থেকে ২২ লাখ টাকার শাড়িসহ পোশাক ও দ্য কিচেন চাইনিজের প্রায় ৫ লাখ টাকার ইলেকট্রনিক্স, মেশিনপত্র, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। এ ঘটনার তদন্ত করলে বরিশাল সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পাওয়া যাবে।

মামলার আইনজীবী কাজী মনিরুল হাসান বলেন, ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হলে আদালত তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম বলেন, আমি ভবনের মালিক। আমি তার কাছে ১৪ মাসের ভাড়া পাই। এছাড়া তার বিদ্যুৎ বিল হয়েছে ৩ লাখ টাকা। পিডিবি লাইন কেটে দিয়েছে। আমি কোনো আসবাবপত্র নেইনি। নিলে দোকানে কোনো আসবাবপত্র থাকতো না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.