
গাভীর মালিক স্বপন নিপতি জানান, তিনি দীর্ঘদিন যাবৎ গাভীটি পালন করে আসছেন। তার খামারের অন্যান্য গাভীর মতো এই গাভীটিও স্বাভাবিকভাবে পালিত হয়েছে। গর্ভবতী গাভীটির প্রসবের মেয়াদ অতিবাহিত হলেও প্রসব না করায় তারা হতাশ হয়ে পড়েন।
একপর্যায়ে গত মাসে গাভীটি পাঁচ পা বিশিষ্ট বাছুর প্রসব করে। প্রসবের পর থেকে গাভী ও বাছুর সুস্থ রয়েছে।
স্থানীয়রা জানান, এটি একটি অদ্ভুত ঘটনা। আমাদের এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



