Advertisement

জুমবাংলা ডেস্ক : বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও পুলিশের উপর হামলার ঘটনায় করা দুটি মামলায় গ্রেফতার ২১ জনের জামিন নাকচ করে দিয়েছে আদালত।

বরিশাল মহানগর হাকিম আদালতের বিচারক মাসুম বিল্লাহ রোববার তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় গ্রেফতার আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীকে হেফাজতে রেখে সুচিকিৎসা দেয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বুধবার রাতে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউএনওর বাসভবনে হামলা হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর আনসার সদস্যদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষ হয় পুলিশের সাথেও।

এতে মেয়র ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ৩০ জন আহত হন। যদিও আওয়ামী লীগের দাবি, আহতের সংখ্যা ৭০।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও ইউএনও মুনিবুর রহমানের করা দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে মেয়রকে। মামলার মোট আসামি ৬০২ জন, তাদের মধ্যে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.