Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে : পলক
জাতীয় বিভাগীয় সংবাদ

বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে : পলক

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 22, 2020Updated:August 22, 20202 Mins Read
জুনাইদ আহমেদ পলক
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের কল্যাণে তাদের পাশে রয়েছে।

আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়া পৌরসভার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় পৌরসভার গাইনপাড়া, পার সিংড়া এবং চলনবিল মহিলা ডিগ্রি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে চায়না রেলওয়ে গ্রুপ কোম্পানির সহায়তায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ এবং প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শিশু খাদ্য বিতরণ করা হয়।

এ সময় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানির কী একাউন্ট ম্যানেজার মো. আবু কাওসার প্রমুখ বক্তব্য রাখেন ।

প্রতিমন্ত্রী পলক বলেন, বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। কৃষি, মৎস্য, দূর্যোগ ব্যবস্থাপনাসহ সরকারের বিভিন্ন বিভাগ বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। বন্যার্ত মানুষেরা যেমন করে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় পেয়েছিল, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়ে আসছিল, তেমনি করে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারের পুনর্বাসন সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম এবং দেশের জন্যে তাঁর আত্মদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় দেশের দুঃখী মানুষের পাশে থাকতেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বর্তমান সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বৈষম্যহীন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, শুধু বন্যা নয়, পাঁচ মাস ধরে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কোন দূর্যোগ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বর্তমান সরকারের রয়েছে।

এরআগে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিংড়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে সমিতির হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa